General Course

শিক্ষার্থীদের জন্য করণিয় এবং শর্তাবলী


“শিক্ষা নিয়ে গড়বো দেশ ডিজিটাল বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ১৮ নভেম্বর ২০১৯খ্রিঃ থেকে আমাদের প্রাতিষ্ঠানিক পদযাত্রা। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ জসিম উদ্দীন এর কার্যকরী দ্যোগ ও পরিশ্রমের ফলসরূপ আজ আমরা শুধু নিমসারেই নয়, এটি কুমিল্লা জেলার মধ্যে কম্পিউটার বিজ্ঞান বিষয়ক এক অনন্য প্রতিষ্ঠান। এছাড়াও আমাদের রয়েছে এসবিআইসিটিএস অনলাইন কোর্স যা আমাদের শিক্ষা ব্যবস্থাকে শুধুমাত্র কুমিল্লাতেই নয় দেশের সর্বত্র মানুষের কাছে পৌছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব কিছু নিয়ম—কানুন রয়েছে যা একজন শিক্ষার্থী হিসেবে মেনে চলা আবশ্যক।

০১। নির্ধারিত কোর্সের সিলেবাস, আমাদের নিজস্ব বই ‘কম্পিউটার শিক্ষা’, আমাদের নিজস্বমোবাইল অ্যাপস ‘কম্পিউটার এডুকেশন’, শিক্ষার্থী আইডিকার্ড এবং আমাদের নির্ধারিত নিজস্ব টি—শার্ট অবশ্যই সংগ্রহ করতে হবে।

০২। আমাদেরকে না জানিয়ে কোনো ক্লাশে অনুপস্থিত থাকলে ৫০ টাকা নগদ অর্থ জরিমানা যা পরবতীর্ মাসের টিউশন ফি ১০০০ টাকা এর সাথে যোগ করা হবে।

০৩। কোনো শিক্ষার্থী যদি আমাদেরকে অবহিতকরণ বার্তা না দিয়ে পর পর টানা তিন ক্লাশ অনুপস্থিত থাকে তাহলে পূর্বনোটিশ ব্যতিত সেই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এবং পরবতীর্তে কোর্স করতে চাইলে পুনরায় তাকে রেজিস্ট্রেশন করতে হবে।

০৪। যে কোনো প্রয়োজনে ই—মেইল, ফেইসবুক ম্যাসেঞ্জার অথবা মোবাইল ফোনে টেক্সট এর মাধ্যমে শিক্ষার্থীর আইডি নাম্বার উল্লেখপূর্বক আমাদেরকে অবহিত করতে হবে।

০৫। প্রতি মাসের সমাপনী পরীক্ষার ফি এর সাথে মাসিক টিউশন ফি প্রদান করতে হবে। যদি কোনো শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে পেমেন্ট প্রদানে ব্যর্থ হয় সেক্ষেত্রে ১১ ও ১২ তারিখের মধ্যে ১০০ টাকা জরিমানাসহ টিউশন ফি প্রদান করতে পারবে। এবং এখানেও ব্যর্থ হলে কিংবা কোনো শিক্ষার্থীর আর্থিক সমস্যা দেখা দিলে টিউশন ফি দেয়ার তারিখ উল্লেখসহ ই—মেইল অথবা
লিখিত দরখাস্তের মাধ্যমে আমাদেরকে জানাতে হবে। অন্যথায় সেই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

০৬। মৌখিকভাবে কোনো শিক্ষার্থীকে কোনো বিষয়ে অবহিত করা হবে না। আমাদের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে সকল বিষয় জানিয়ে দেয়া হবে। তাই প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন একবার হলেও নিজ প্রয়োজনে ওয়েবসাইট থেকে নোটিশ দেখে নিতে হবে।

০৭। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যালেন—এ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার দিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের সহায়ক হিসেবে ভুমিকা পালনের মানুষিকতা রাখবে।

আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, কো—কারিকুলাম এক্টিভিটিজ, নিয়মনীতী ও শর্তাবলী শুধুমাত্র শিক্ষার্থীদের ভালোর জন্য। তাই এই নিয়ম ও শর্তাবলী যদি কারো ভালো না লাগে কিংবা এমন কোনো শর্তাবলী রয়েছে যা পালন করা কষ্টকর বা সম্ভব নয় এমনটি হলে আমাদেরকে জানানো পূর্বক এখানেই সমাপ্ত করে দিলে নিজের ও প্রতিষ্ঠানের উভয়ের জন্য ভালো হবে।

উপরের সকল নিয়মাবলী গ্রহণযোগ্য ও পালনযোগ্য মনে হলে ভর্তির জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন