Tag Archives: computer diploma

শিক্ষা নিয়ে গড়বো দেশ, ডিজিটাল বাংলাদেশ

সুপ্রিয়

দেশবাসী, সাধারণ ও অনলাইন প্রশিক্ষনার্থী, অভিভাবকবৃন্দ, প্রশিক্ষক ও সুধী আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমাদের প্রতিষ্ঠান শের-ই বাংলা আইসিটি স্কুল, বুড়িচং উপজেলায় নিমসারে একটি সনামধন্য নতুন আইটি প্রশিক্ষন প্রতিষ্ঠান। ২০১৯ সালের ১৮ই নভেম্বর আমাদের প্রতিষ্ঠানিক পদযাত্রা শুরু হয়। মাল্টিমিডিয়া ল্যাব ও ক্লাস রুমের মাধ্যমে প্রশিক্ষন প্রদান ও তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার এর লক্ষ্যে আমরা কম্পিউটার বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কোর্স চালু করেছি। প্রশিক্ষার্থী যেন ফলাফল ভাল করতে পারে সে জন্য পাঠ পরিকল্পনায় পাশাপাশি মনিটরিং ব্যবস্থাকে সবসময় গুরুত্ব দিয়ে আসছি এবং তা চলমান রয়েছে। বর্তমান সরকারের শিক্ষা পরিকল্পনায় তথ্য প্রযুত্তিকে ব্যবহার উপযোগী করা প্রশংসনীয় একটি পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় আমাদের এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যেয়ে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, ডিজিটাল বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে আমাদের পথ চলা।

প্রিয় ভাই ও বোনেরা, 

অনেক কম্পিউটার বিজ্ঞান বিষয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে যেখান আপনাকে শুধু একটি সার্টিফিকেট ধরিয়ে দিবে। তিন/চার মাস পরে যেটুকু শিখবেন তাও ভূলে যাওয়াটা অস্বাভাকি কিছু নয়। আবার যো কোন এপ্লিকেশন কোর্সের সম্পূর্ণ বিষয় আপনাকে শেখানো হয় না বেসিক কিছু প্রোগাম অপশন ব্যতিত। তারই ফলশ্রুতিতে আজ অনেকেই কম্পিউার বিজ্ঞান বিষয়ক কোর্সের সাটিীফিকেন অজর্নকারী কিন্তু ব্যবহারিক প্রয়োগ শূণ্য প্রায় অনেকেই কাজ জানে না তখন কম্পিউটার কোর্সের সার্টিফিকেটটি শুধুমাত্র একটুকরো কাগজেই থেকে যায়।

এই সমস্ত বিষয় বিবেচনা পূর্বক আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে দেশের প্রতিটি মানুষের মাঝে কম্পিউটার বিজ্ঞান বিষয়ক জ্ঞানের আলো পৌছে দিয়ে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের শের-ই বাংলা আইসিটি স্কুল এর পদযাত্রা শুরু করে।

আমাদের প্রতিষ্ঠানের চলমান কোর্স সমূহ –

  • ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স
  • অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম
  • গ্রাফিক্স ডিজাইন
  • ভিডিও এডিটিং
  • ই-কমার্স
  • ডিজিটাল মার্কেটি
  • ফ্রিল্যান্সিং
  • ইউটিউব লানিং

আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমাদের প্রতিষ্ঠান সাধারণ শিক্ষার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের কাছে কম্পিউটার শিক্ষা পৌছে দিতে অনলাইন কোর্স চালু করেছে। আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব মোবাইল অ্যাপস কম্পিউটার এডুকেশন যেখানে আপনি পাবেন কম্পিউটারের বিভিন্ন এপ্লিকেশন কোর্স, কম্পিউটার গাইড, হ্যান্ড নোট, কম্পিউটার টিপস, ট্রিকস, টিউটোরিয়াল। সাধারণ কোর্স এর পাশাপাশি দেশের প্রতিটি মানুষের মাঝে কম্পিউটার শিক্ষা পৌঁছে দিতে আমাদের এই প্রচেষ্টা। আমাদের SBICTS Online Course এর মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় অংশগ্রহণ করতে পারবেন।

আমাদের চলমান অনলাইন কোর্স সমূহ –

  • মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১৯
  • মাইক্রোসফট অফিস এক্সেল ২০১৯
  • মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ২০১৯
  • মাইক্রোসফট অফিস এক্সেস ২০১৯
  • সেইফ ইন্টারনেট এক্সেস
  • বেসিক কম্পিউটার উইন্ডোস ১০
  • ইউস অফ গুগল একাউন্ড
  • ইউটিউব লানিং

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্য আমরা কিছু ক্রিয়েটিভাইটি প্রোগ্রাম করে থাকি। বর্তমান শিক্ষা ব্যবস্থায়, পাঠ দানে, স্কুল ব্যবস্থাপনায় আইসিটির ব্যবহারিক প্রয়োগ অনেক বেড়েছে। তাই একটি প্রতিষ্ঠানের অফিস স্টাফ থেকে শুরু করে সকল শিক্ষকদের আইসিটিস বিষয়ক জ্ঞান থাকাটা আবশ্যক হয়ে পড়েছে। তাই আমাদের প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্যও আইসিটি বিষয়কে প্রোগাম রয়েছে। সরকারি প্রশিক্ষনের পাশাপাশি একমাত্র আমরাই শিক্ষকদের জন্য শিক্ষক প্রশিক্ষন কোর্স চালু করেছি –

  • মাল্টিমিডিয়া কন্টেন তৈরি ও ব্যবহার
  • সেইফ ইন্টারনেট এক্সেস
  • ইউস অফ গুগল একাউন্ট
  • বেসিক কম্পিউটার
  • মাইক্রোসফট এক্সেল বেসিক

এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও শিক্ষা ব্যবস্থা অনন্য প্রতিষ্ঠানের থেকে অনেক ব্যতিক্রম। প্রতিটি শিক্ষার্থীদের আলাদা আলাদা ভাবে ক্লাস নেয়া হয় এবং সপ্তাহের শেষে ১০ জন করে একটি গ্রুপ ক্লাস নেয়া হয় যেখানে কোর্স এর বিষয়বস্তু ব্যতীত কম্পিউটার বিজ্ঞান বিষয়ে আলোচনা করা হয় এবং hardware ও software নিয়ে কাজ দেখানো হয়।

আমাদের রয়েছে –

নিজস্ব মোবাইল অ্যাপস। এর মাধ্যমে আপনি ঘরে বসেই আমাদের প্রতিষ্ঠানের এসবিআইসিটিএস অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।

Sher-e Bangla ICT School ইউটিব চ্যানেল। যেখানে আপনি কম্পিউটার বিষয়ক টিপস, টিউটোরিয়াল পাবেন।
নিজস্ব কম্পিউটার গাইড। যার মাধ্যমে ঘরে বসেই নিজে নিজে কম্পিউটার শিখতে পারবেন।

Sher-e Bangla ICT School অফিসিয়াল ফেইসবুক পেইজ। এখানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, চলমান কোর্স, নোটিস ইত্যাদি বিষয়ে জানতে পারবেন

Computer Education ফেসবুক গ্রুপ। এটা কম্পিউটার বিজ্ঞান বিষয়ক লার্নি গ্রুপ। এখানে আপনি শিখবেন এবং শিখাবেন।

জেনারেল শিক্ষার্থীদের জন্য পেসবুক গ্রুপ Bangladesh Online Education

সুপ্রিয় অভিভাবকবৃন্দ

কম্পিউটার বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কোর্সে প্রশিক্ষনের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান সাধারণ শিক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল বিষয়ে শিক্ষার্থীদেরকে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয়। এখানে জটিল ও কঠিন বিষয়ের উপর মাল্টিমিডিয়া প্রজেক্টটর ব্যবহার করে ভিডিও কনটেন্ট এর মাধ্যতে পাঠদান করানো হয় এবং শিক্ষার্থীরা খুব সহজেই জটিল ও কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারবে। এখানে রয়েছে দুরবর্তী শিক্ষার্থীদের জন্য সিমিত আসনে থাকার সু-ব্যবস্থা।

আমরা আশা  করছি আমাদের প্রতিষ্ঠান শুধু কুমিল্লা জেলার মাঝেই নয় সমগ্র দেশের মাঝে একটি সফল প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। আমাদের কম্পিউটার বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষন পৌছে যাক সবার কাছে। দেশের প্রত্যেকে হয়ে উঠুক ডিজিটাল বাংলাদেশ গড়ার সৈনিক এই প্রত্যাশা রইলো।

শুভকামনায়

সাইদ আহমেদ

ব্যবস্থাপনা পরিচালক

শের-ই বাংলা আইসিটি স্কুল